1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে আরসি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন কাজীরহাটে লতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সবুজ মাঝিকে ঘিরে নির্বাচনী আলোচনা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া।

কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

রাসেল কবির// কাজিরহাট থানার ২ নম্বর লতা ইউনিয়নের উদয়পুর মুসলিম আকন্দ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ চিকিৎসাসেবা কার্যক্রম চলে। লতা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রথম সহ-সভাপতি আজিমুল হাসান চৌধুরী আজিমের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

আয়োজক আজিমুল হাসান চৌধুরী আজিম বলেন, এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যন্ত এলাকার অসহায় ও সাধারণ মানুষ যেন অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা ও পরামর্শ নিতে পারেন, সে লক্ষ্যেই এ আয়োজন।

ক্যাম্পে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার অভিজ্ঞ চিকিৎসকরা মেডিসিন, অর্থোপেডিকস, চর্ম ও যৌনরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করেন। রোগীদের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপত্রও দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, দিনভর বৈরী আবহাওয়া উপেক্ষা করে দূরদূরান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসাসেবা নিতে ভিড় করেন। আয়োজকদের তথ্যমতে, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫৭৭ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকরা হলেন—ডা. মো. ফেরদৌস আলম, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ; ডা. ইমরান হাসান, মেডিকেল অফিসার, অর্থোপেডিকস বিভাগ এবং ডা. তৌফিক হাসান, মেডিকেল অফিসার, মেডিসিন বিভাগ। তাঁরা সবাই শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার চিকিৎসক।

স্থানীয় পর্যায়ে এমন বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমকে সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখছেন আয়োজকরা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ