1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে আরসি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন কাজীরহাটে লতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সবুজ মাঝিকে ঘিরে নির্বাচনী আলোচনা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া।

কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

কাজিরহাট থানার বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের চর খাজুরিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ৩ লাখ ৩২ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। ঘটনার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হলেও অপর দুইজন পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে প্রবাসী ইয়াসিন হাওলাদারের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। ওই সময় তার স্ত্রী সাথী বেগম এক সন্তান ও শাশুড়িকে নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। স্বামী প্রবাসে থাকায় ছোট সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ঘরে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে ঘুমাতেন।

সাথী বেগম জানান, রাত আনুমানিক ১১টার দিকে ঘরের ভেতরে বিকট শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। পরে বাতির আলোতে ঘরের মধ্যে সুমন সরদার, সায়েম মোল্লা, রাফিন হাওলাদার ও সগীর হাওলাদারকে দেখতে পান। ঘরের কাপড়চোপড় এলোমেলো অবস্থায় দেখে তিনি চিৎকার শুরু করেন। এ সময় চোরেরা ঘরের দক্ষিণ পাশের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে পাশের বাড়ির চাচা শ্বশুর সালাম হাওলাদার সুমন সরদার ও সায়েম মোল্লাকে আটক করেন। অপর দুইজন পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ঘরের লেদারের ব্যাগ ও ওয়ারড্রব খোলা এবং কাপড়চোপড় এলোমেলো দেখতে পান। তল্লাশি করে একটি এক ভরি ওজনের স্বর্ণের নেকলেস, যার আনুমানিক মূল্য ২ লাখ ২২ হাজার টাকা এবং আট আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, যার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা, খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে কাজিরহাট থানা পুলিশের এসআই কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ অনুযায়ী, আটক দুইজন পুলিশের উপস্থিতিতে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পালিয়ে যাওয়া রাফিন হাওলাদার ও সগীর হাওলাদারের নামও উল্লেখ করেন। তারা লাঠি দিয়ে জানালার অংশ খুলে ঘরে প্রবেশের কথাও স্বীকার করেন বলে মামলার সূত্রে জানা গেছে।

এ ঘটনায় ২০ নভেম্বর শুক্রবার ভুক্তভোগী সাথী বেগম বাদী হয়ে কাজিরহাট থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৩। দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা মামলায় আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ