
রাসেল কবির : কাজিরহাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার প্রস্তুতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় আরাফাত চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার কাজিরহাট থানার ৭ নম্বর ভাসানচর ইউনিয়নের আরাফাত চৌধুরীর বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী কর্মকাণ্ড ও লকডাউন পালনের প্রস্তুতি নিচ্ছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কাজিরহাট থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আরাফাত চৌধুরীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ঘটনায় কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মামুন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলার নম্বর ১১, তারিখ ১৯ নভেম্বর ২০২৬।
পরে গ্রেপ্তার আরাফাত চৌধুরীকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে কাজিরহাট থানার তদন্ত কর্মকর্তা ওসি দীপঙ্করের সঙ্গে কথা হলে তিনি জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply