1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

বার্তা পরিবেশক হিজলা// মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ সাফল্যের স্বীকৃতি পেয়েছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। সারা দেশের নৌ পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ফাঁড়িটি। একই অভিযানে সার্বিক কার্যক্রমের মূল্যায়নে দেশের সব নৌ পুলিশ অঞ্চলের মধ্যে শীর্ষে রয়েছে বরিশাল নৌ পুলিশ অঞ্চল।

 

 

গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নৌ পুলিশের কার্যক্রম মূল্যায়নে গত ১৮ নভেম্বর ঢাকায় নৌ পুলিশ সদর দপ্তরে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ও নৌ পুলিশ প্রধান মো. রেজাউল করিম।

 

সভায় জানানো হয়, অভিযানে সর্বোচ্চ ১৪৫টি মামলা দায়ের, ৪২৯ জনকে আটক, ১৩০টি নৌকা এবং ৭ লাখ ৬৫ হাজার ৮০০ মিটার জাল জব্দসহ বিভিন্ন কার্যক্রমে অবদান রাখায় হিজলা নৌ পুলিশ ফাঁড়ি প্রথম স্থান অর্জন করেছে। এ তালিকায় দ্বিতীয় হয়েছে চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ি এবং তৃতীয় হয়েছে মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি।

 

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াসিনুল হক বলেন, মৎস্য অধিদপ্তর ও হিজলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীপথে অপরাধ দমনে নৌ পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ