1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই, এলাকায় শোকের ছায়া যৌতুক চাওয়ার অভিযোগ জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর রাহি স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস মেহেন্দিগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ ড্রেজার ব্যবসা,ইউএনও’র অভিযানের পর জিডির স্বাক্ষীর ওপর হামলা মেহেন্দিগঞ্জে সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত! লঞ্চ ভাড়া বাড়ল ঢাকা মেহেন্দিগঞ্জ রুটে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে ফিল্ড স্কুল কংগ্রেস।

স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৭৪ Time View

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

মঙ্গলবার (১২ মে) গেজেট আকারে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১১ মে থেকে নতুন ভাড়া কার্যকর ধরা হয়েছে। প্রজ্ঞাপনে শান্ত ও অশান্ত-উভয় ধরনের নৌরুটের জন্য কিলোমিটার প্রতি এবং রুটভিত্তিক আলাদা ভাড়ার হার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

 

শান্ত নৌরুটে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ভাড়া ১৫ টাকা, পরবর্তী ১০ কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা এবং অবশিষ্ট দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ৮ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, অশান্ত নৌরুটের জন্য কিলোমিটার প্রতি জনপ্রতি ভাড়া ১৭ টাকা এবং পরবর্তী ১০ কিলোমিটারের জন্য ১৫ টাকা নির্ধারিত হয়েছে।

 

প্রজ্ঞাপনে রুটভিত্তিক ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রুট আরিচা ঘাট-কাজীরহাট রুটে ২৩৫ টাকা, শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ১৩০ টাকা, বরিশাল-ভেদুরিয়া রুটে ৩২৫ টাকা, লাহারহাট-ভেদুরিয়া রুটে ১৬০ টাকা, ভৈরব বাজার-নবীনগর রুটে ২৭০ টাকা, নরসিংদী-সলিমগঞ্জ রুটে ২৩৫ টাকা, গলাচিপা-রাঙ্গাবালী রুটে ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এ ছাড়া, রাঙামাটির ফিশারি ঘাট থেকে মারিশ্যা রুটে ভাড়া ৮৬০ টাকা, মাইনি রুটে ৪৮৫ টাকা এবং বরকল রুটে ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

অশান্ত নৌরুটের মধ্যে কুমিরা-গুপ্তছড়া রুটে ২৬০ টাকা, কক্সবাজার ৬ নং ঘাট-মহেশখালী রুটে ৯৫ টাকা এবং বয়ার চর (চেয়ারম্যানঘাট)-নলছিরা (হাতিয়া) রুটে ৩২৫ টাকা ভাড়া চূড়ান্ত করা হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ