1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় স্বস্তি ব্যবসায়ী মহলে - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার

ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় স্বস্তি ব্যবসায়ী মহলে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৯৯ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা, সরকার পরিবর্তন এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিনিয়োগ ও ব্যবসা কার্যক্রমে যে স্থবিরতা নেমে এসেছিল, তা কাটিয়ে উঠতে প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা স্বস্তির বার্তা দিচ্ছে দেশের ব্যবসায়ী মহলে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। মঙ্গলবার (৬ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবো। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।প্রধান উপদেষ্টার ঘোষণার পর এ বিষয়ে জাগো নিউজ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়েছে। বাংলাদেশ চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিআই) সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা নিঃসন্দেহে দেশ ও ব্যবসায়ী সমাজের জন্য একটি আশাব্যঞ্জক খবর। আমরা এ সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এটি আমাদের জন্য স্বস্তির একটি বার্তা নিয়ে এসেছে। এই ঘোষণা ব্যবসায়ীদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করবে এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে সহায়তা করবে।’

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ