1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন — জামায়াতের গণমিছিল ও সমাবেশ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে একইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

মেহেন্দিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন — জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৩৬ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স//  বরিশালের মেহেন্দিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল জব্বারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

 

আব্দুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে তেমুহনী চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল জব্বার। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক ঐতিহাসিক মাইলফলক। এই আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে।

 

তিনি আরও বলেন, আমরা চাই দেশের প্রতিটি মানুষ শান্তি ও ন্যায়বিচার পাক। সেই লক্ষ্যে জনগণের আন্দোলন অব্যাহত রাখতে হবে।

 

সমাবেশে স্থানীয় জামায়াত নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ