1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর সাক্ষীকে মারধরের অভিযোগ  - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার

কাজিরহাটে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর সাক্ষীকে মারধরের অভিযোগ 

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৫২ Time View

রাসেল কবির// বরিশাল জেলার কাজিরহাট থানাধীন ৬নং বিদ্যানন্দনপুর ইউনিয়নে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূ ও তাঁর এক সাক্ষীকে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত গৃহবধূ জোসনা বেগম (৩৫) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, ০৮/১০/২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকার সময় বিদ্যানন্দনপুর ইউনিয়নের চর মাধবরায় গ্রামের বাসিন্দা, গৃহবধূ জোসনা বেগম তাঁর বাবার বাড়ির সামনের রাস্তায় (সুপারি বাগানে) গেলে প্রতিবেশী কাওসার চৌকিদার (৩৫) তাঁকে একা পেয়ে কু-প্রস্তাব দেয়।

​বাদী জোসনা বেগম ওই কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিবাদী কাওসার চৌকিদার ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে একপর্যায়ে বিবাদীর ভাই রাশেদ চৌকিদার (২৫) ঘটনাস্থলে এসে কাওসারের সাথে যোগ দিয়ে গৃহবধূকে এলোপাথারি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম করে।

​এ সময় গৃহবধূ জোসনা বেগমের ডাক-চিৎকারে ১নং সাক্ষী (যার নাম অভিযোগে উল্লেখ নেই) তাঁকে বাঁচাতে এগিয়ে আসলে, বিবাদীরা তাঁকেও মারধর করে জখম করে। পরে আশপাশের লোকজন এসে তাঁদেরকে বিবাদীদের হাত থেকে উদ্ধার করে।

​অভিযোগে আরও বলা হয়েছে যে, মারধরের পর বিবাদীরা গৃহবধূ ও তাঁর সাক্ষীকে প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

​অসহায় গৃহবধূ জোসনা বেগম অভিযোগ করেছেন যে, তিনি অসুস্থ স্বামীর স্ত্রী হওয়ার সুযোগ নিয়ে বিবাদীরা দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বর্তমানে তিনি এবং সাক্ষী উভয়ই চিকিৎসারত আছেন।

​এ বিষয়ে কাজিরহাট থানা কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ