1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সরকার চাইলে যে গুলি করেছে তাকে ২৪ ঘণ্টার মধ্যেই ধরতে পারে - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান! বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ

সরকার চাইলে যে গুলি করেছে তাকে ২৪ ঘণ্টার মধ্যেই ধরতে পারে

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৭ Time View

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, হাদির ওপর গুলির ঘটনা, আহত করার ঘটনার সুষ্ঠু তদন্ত সরকারকেই করতে হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও শরীফপুর আইডিয়াল হাই স্কুলের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

রুমিন ফারহানা বলেন, ইতোমধ্যে আমরা দেখেছি যে ছেলেটি গুলি করেছে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি সরকার যদি চায়, এ ধরনের নৃশংস খুনি, মাস্তান ও দুর্বৃত্তকে ২৪ ঘণ্টার মধ্যেই ধরতে পারে। নির্বাচনকে সামনে রেখে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, সারা বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, যারা বাংলাদেশে রাজনৈতিক সরকার গঠনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে চায়, বাংলাদেশের মানুষ একত্রিতভাবে তার দাঁতভাঙ্গা জবাব দেবে বলে আমরা বিশ্বাস করি।

 

বিএনপির এই নেত্রী বলেন, আমরা সরকারকে বলবো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সেনাবাহিনী মাঠে আছে। আপনারা দ্রুত এই অপরাধীকে ধরে শাস্তির আওতায় আনেন। অন্যথায় আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবাদ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না।

 

তিনি বলেন, আমি সরকারকে আহ্বান জানাবো, শর্ষের মধ্যে যদি ভূত থাকে, সরকারের মধ্যে যদি কোনো অংশ থাকে, যারা এই নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তাদের অবিলম্বে চিহ্নিত করুন। সরকারকে আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ নিরাপত্তা চায়, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়। বাংলাদেশের মানুষকে ক্ষেপাইয়েন না। বাংলাদেশের মানুষ ক্ষেপলে কি হয় ২০২৪ সালে আগস্ট মাসে সেটা কিন্তু বুঝা গেছে। সুতরাং নির্বাচন যেন সুষ্ঠু পরিবেশে সুন্দর পরিবেশে, লেভেল প্লেয়িং ফিল্ডের পরিবেশে, সকল দল মতের মানুষ নির্বিঘ্নে যাতে নির্বাচন অংশ নেয় সেই ব্যবস্থা করুন।

 

আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, নির্বাচনী পরিবেশ ঠিক করুন। আর একটা গুলির ঘটনা যেন নির্বাচনকে সামনে রেখে না ঘটে সেটার ব্যবস্থা সবার আগে নিশ্চিত করুন।

 

শরীফপুর হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. তৌফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে, সভায় অনন্যানের মধ্যে বক্তৃতা করেন স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক। সভায় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ