1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল-৪ আসনে নির্বাচনী প্রস্তুতি সভায় অধ্যাপক মাওলানা আবদুল জব্বার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন

বরিশাল-৪ আসনে নির্বাচনী প্রস্তুতি সভায় অধ্যাপক মাওলানা আবদুল জব্বার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৯ Time View

মোঃ জুনায়েত হোসেন, লতা ইউনিয়ন প্রতিনিধি // আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা–কাজীরহাট) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।

 

শনিবার (তারিখ উল্লেখযোগ্য) কাজীরহাট থানার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী প্রস্তুতি সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অধ্যাপক মাওলানা আবদুল জব্বার বলেন, জামায়াতে ইসলামী কখনো মানুষের ক্ষতি করে না, বরং জনগণের কল্যাণে কাজ করে। অতীতেও জামায়াত সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোনো সম্পদের অভাব নয়, বরং দুর্নীতি। সরকার থেকে গরিব মানুষের জন্য পর্যাপ্ত বরাদ্দ আসলেও দুর্নীতির কারণে সেই সুফল সাধারণ মানুষ পায় না। রাস্তাঘাট নির্মাণ, নদীর বাঁধ, সেতু—সবখানেই আজ দুর্নীতির মহোৎসব চলছে বলে মন্তব্য করেন তিনি।

 

জামায়াতের এই নেতা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতির সঙ্গে কোনো আপস করে না। রাষ্ট্রীয় সম্পদকে জনগণের আমানত হিসেবে বিবেচনা করে তা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াই জামায়াতের লক্ষ্য। ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্য।

 

সভা শেষে তিনি নেতা-কর্মী ও সাধারণ জনগণের প্রতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান। এ সময় কাজীরহাট থানার স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ