1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে ডেভিড হান্ট অভিযানে যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য মনির গ্রেপ্তার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে একইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

কাজিরহাটে ডেভিড হান্ট অভিযানে যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য মনির গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫৯ Time View

রাসেল কবির //  বরিশালের কাজিরহাট থানায় ডেভিড হান্ট অভিযানের অংশ হিসেবে ১নং আন্দার মানিক ইউনিয়নের ইউপি সদস্য ও যুবলীগ সভাপতি আলোচিত মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যুবলীগের প্রভাব খাটিয়ে এলাকায় ক্ষমতার দাপট দেখানো, সাধারণ মানুষকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ছিল মনির হোসেনের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, তিনি এলাকায় ‘রামরাজত্ব’ কায়েমের চেষ্টা করতেন এবং তার বিরুদ্ধে নানা অপকর্মে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট থানার এসআই মেহেদীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে বরিশাল থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কাজিরহাট থানায় একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।

 

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লতা ইউনিয়নের বিএনপির সভাপতি হুমায়ুন, কবির ও শাহীনকে লক্ষ্য করে সন্ত্রাসী বাহিনী গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় শাহীন বাদী হয়ে ১০ জনকে এজাহারভুক্ত করে কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এরই মধ্যে একাধিক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্র জানায়, ওই মামলার ধারাবাহিকতায় সন্দেহভাজন হিসেবে যুবলীগ সভাপতি মনির হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান বলেন, “অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ