1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে ইউপি সদস্য ও আলীগ নেতা পুলিশের হাতে আটক।  - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে একইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। ১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার

কাজিরহাটে ইউপি সদস্য ও আলীগ নেতা পুলিশের হাতে আটক। 

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৬০২ Time View

রাসেল কবির, স্টাফ রিপোর্টার// বরিশাল জেলার কাজিরহাট থানার ১নং আন্দারমানিক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে কাজিরহাট থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত লিটন দীর্ঘদিন ধরে কাজিরহাট থানা ও আন্দারমানিক ইউনিয়নের আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ধারাবাহিকতায় তাকে আটক করে কাজিরহাট থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, কয়েক মাস আগে লতা ইউনিয়নের তৎকালীন বিএনপির সভাপতি হুমায়ুন কবির শাহীনকে সন্ত্রাসীরা রাতের আঁধারে হত্যার চেষ্টা চালায়। ওই ঘটনায় গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করা হয়। এ সংক্রান্ত বিস্ফোরণ মামলায় সন্দেহভাজন হিসেবে লিটনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান বলেন,“অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ