1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে একইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। ১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার

মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি।

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৭২ Time View

ভ্রাম্যমান প্রতিনিধি।। 
বরিশাল মেহেন্দিগঞ্জে দীর্ঘ কয়েক দিনের তীব্র জ্বালানি তেল সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমান। সংকটের সুযোগ নিয়ে অবৈধ ব্যবসায়ীদের কালোবাজারি রুখতে এবং জনদুর্ভোগ কমাতে প্রশাসনের এই সরাসরি হস্তক্ষেপ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
​মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলার একমাত্র পেট্রোলিয়াম ডিলার মেসার্স শ্রী মা দুর্গা ভান্ডার-এর মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে তেল বিতরণ কার্যক্রম শুরু হয়। সংকট মোকাবিলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় দ্রুত ৩০০০ লিটার পেট্রোল ও ডিজেলের ব্যবস্থা করা হয়।কালোবাজারি রুখতে প্রত্যেক চালককে সরকার নির্ধারিত ১৩৫ টাকা দরে জনপ্রতি সর্বোচ্চ ৫ লিটার করে তেল প্রদান করা হচ্ছে। চোরাই পথে চড়া দামে তেল বিক্রি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি নিশ্চিত করা হয়েছে।​উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান জানান, “সাধারণ মানুষের ভোগান্তি কমাতে আমরা দ্রুত তেলের ব্যবস্থা করেছি। আগামী বৃহস্পতিবার তেলের আরও বড় চালান আসবে, ফলে মেহেন্দিগঞ্জে আর কোনো জ্বালানি সংকট থাকবে না।”
​উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তেলের অভাবে ভাড়ায় চালিত মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত নৌযানের চালকরা বিপাকে পড়েছিলেন। প্রশাসনের এই উদ্যোগে মেহেন্দিগঞ্জবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ