1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে আরসি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে আরসি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন কাজীরহাটে লতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সবুজ মাঝিকে ঘিরে নির্বাচনী আলোচনা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। টানা পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই দেশের ৩৫ গ্রামে মেহেন্দিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই সহোদরকে পিটিয়ে জখমের অভিযোগ মেহেন্দিগঞ্জে ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত আলমাস গ্রেপ্তার মেহেন্দীগঞ্জ, মুলাদী ও হিজলায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

মেহেন্দিগঞ্জে আরসি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

নিজস্ব প্রতিবেদক // মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি পাতারহাট রশিক চন্দ্র (আরসি) কলেজের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানে চারতলা বিশিষ্ট তিনতলা আধুনিক এই একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান প্রজন্মের জন্য যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষাঙ্গনে অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সরকারি পাতারহাট রশিক চন্দ্র কলেজের অধ্যক্ষ, সম্মানিত শিক্ষকমণ্ডলী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ