1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজী ডাকতে যান হাসান, প্রেমিকাকে নিয়ে পালালেন বন্ধু! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

কাজী ডাকতে যান হাসান, প্রেমিকাকে নিয়ে পালালেন বন্ধু!

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৯১৭ Time View

অনলাইন ডেক্স // বিয়ের জন্য বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে কাজী আনতে গেলে তাকে নিয়েই পালিয়ে যান সেই বন্ধু। অতঃপর অপহরণের মামলায় প্রেমিক ও তার বন্ধু ইলিয়াস খানকে যেতে হলো কারাগারে।

 

সোমবার (১৭ মার্চ) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে। মামলা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দসের ছেলে আটোরিকশাচালক মো. হাসানের (২৯) সঙ্গে একই এলাকার ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

একপর্যায়ে হাসান ও তার প্রেমিকা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বন্ধু মো. ইলিয়াস খানের (২৩) সহায়তায় বাড়ি থেকে পালিয়ে ভান্ডারিয়া পৌরসভার ১নং ওয়ার্ডে আসেন তারা। সেখানে হাসান তার বন্ধু ইলিয়াস খানের কাছে প্রেমিকাকে রেখে কাজী আনতে যান।

 

এই সুযোগে হাসান বন্ধুর প্রেমিকাকে নিয়ে পালায়। এরপর হাসান চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়। পরে ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও বন্ধুর প্রেমিকা ভান্ডারিয়া বাজারে কেনাকাটা করতে এলে স্বজনদের কাছে ধরা পড়ে।

 

এ ঘটনায় কিশোরীর বাবা তাবলিগ জামায়াতে নেত্রকোনা থাকায় এবং মা রাজি না হওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডের চৌকিদার মো. জামল আকন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণের মামলা করেন। সেই মামলায় পুলিশ হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করেছে।

 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, ওই কিশোরীকে অপহরণ করায় মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ