1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দীগঞ্জে নদীতে যৌথ অভিযান,১৬ মন জাটকা জব্দ, ৯৭ হাজার মিটার কারেন্ট জাল আগুনে ধ্বংস - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে একইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। ১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম

মেহেন্দীগঞ্জে নদীতে যৌথ অভিযান,১৬ মন জাটকা জব্দ, ৯৭ হাজার মিটার কারেন্ট জাল আগুনে ধ্বংস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৬৪১ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত এক যৌথ অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ১৬ মন জাটকা ও একটি মাছ ধরার ট্রলার। এছাড়াও অভিযানে ৯৭ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

রবিবার ( ২১ এপ্রিল ) সন্ধ্যা থেকে শুরু হয়ে ২২ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত চলা এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর হিজলা ও মেহেন্দীগঞ্জ, কোস্ট গার্ড হিজলা এবং নৌ পুলিশ হিজলা এই তিনটি বাহিনীর সমন্বিত টিম। অভিযানে নেতৃত্ব দেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, কোস্ট গার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার মোঃ হুসনুর জামান সালামী এবং নৌ পুলিশ হিজলার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।

 

মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে মাছ ধরার দায়ে একটি ট্রলার আটক করা হয়। ট্রলার থেকে জব্দকৃত জাটকা মাছ পরে স্থানীয় ৫টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া, নদীতে ছড়ানো প্রায় ৯৭ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

তিনি বলেন,জাটকা রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিতভাবে এমন অভিযান চলবে। মৎস্য সম্পদ রক্ষা করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ