1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ভাবিকে ধর্ষণের দায়ে ২ দেবরের যাবজ্জীবন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান! বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ

বরিশালে ভাবিকে ধর্ষণের দায়ে ২ দেবরের যাবজ্জীবন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩২৮ Time View

অনলাইন ডেক্স // বরিশালে গৃহবধূকে ধর্ষণ ও জখমের দায়ে তার চাচাতো দুই দেবরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুইজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় দেন বলে বেঞ্চ সহকারী আজিবর রহমান জানিয়েছেন।

 

দণ্ডিতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা সরুপ আলি গাজীর ছেলে সোহাগ গাজী (৩৩) ও একই বাড়ির মৃত সোহরাব গাজীর ছেলে স্বপন গাজী (৩৫)। রায় ঘোষণার সময় স্বপন গাজী পলাতক ছিল।

 

মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, ২০১২ সালের ১০ সেপ্টেম্বর রাতে গৃহবধূ সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে সোহাগ ও স্বপন গাজী ঘরের জানালা খুলে প্রবেশ করে। পরে খাটের সাথে হাত, পা বেঁধে ও মুখে শাড়ির আঁচল গুঁজে দিয়ে গৃহবধূকে ধর্ষণ করে।

 

পরে যাওয়ার সময় গৃহবধূকে চাকু দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় দুইজনকে আসামি করে ২৭ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় মামলা করে। বাকেরগঞ্জ থানার সারসী তদন্তকেন্দ্রের এসআই সালাম মোল্লা ২০১৩ সালের ১৩ মে দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। বিচারক ১৩ জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ