1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বজ্রপাতে মায়ের সামনেই ছেলের মৃত্যু - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বজ্রপাতে মায়ের সামনেই ছেলের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭০২ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে শাকিল আকন (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত শাকিল ওই গ্রামের ইউসুফ আকনের ছেলে। সে হলতা নেছারিয়া দাখিল মাদ্রাসা থেকে সদ্য সমাপ্ত দাখিল পরীক্ষার্থী ছিলো।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার ছাত্র শাকিল আজ সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির আশঙ্কায় মাঠে গরু আনতে যায়। মাঠের ওই জমিতেই শাকিলের মা শারমিন আক্তার ফসল তুলছিলো। পরে দুপুরের দিকে মাঠে বেঁধে রাখা গরু আনার উদ্দেশ্যে রওয়ানা দিলে হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে শাকিল মাঠে লুটিয়ে পড়ে মায়ের সামনেই ঘটনাস্থলে মৃত্যু ঘটে।

 

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার মো. ফেরদৌস বলেন, ‘হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়।’

 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বজ্রপাতে মায়ের সামনে শাকিল আকনের মৃত হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ