1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএমপি'র ৩টি ক্যাটাগরিতে এয়ারপোর্ট থানার শ্রেষ্ঠত্ব অর্জন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বিএমপি’র ৩টি ক্যাটাগরিতে এয়ারপোর্ট থানার শ্রেষ্ঠত্ব অর্জন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬১০ Time View

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে ৩টি আলাদা আলাদা ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশন এয়ারপোর্ট থানা। মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল উদ্ধারে অনন্য সফলতা অর্জন করায় এয়ারপোর্ট থানা পুলিশকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে বৃহস্পতিবার (১৯ জুন) মাসিক অপরাধ দমন ও পর্যালোচনা সভায় এয়ারপোর্ট থানা পুলিশের ওসি ইন্সপেক্টর মোঃ জাকির শিকদারের হাতে ওই পুরস্কারের সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার শামীম হোসেনসহ বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মে মাসে সর্বোচ্চ পরিমাণে মাদক উদ্ধার, সর্বোচ্চ সংখ্যক ওয়ারেন্টি আসামি গ্রেফতার এবং হারানো মোবাইল উদ্ধারে শ্রেষ্ঠত্ব অর্জনে ৩টি আলাদা সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় এয়ারপোর্ট থানাকে।

একসঙ্গে ৩টি পুরস্কার লাভের অনন্য গৌরব অর্জনের পরে বিএমপি’র এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির শিকদার নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘বিশ্বখ্যাত বিজ্ঞানী ও গবেষক জোনাস সাল্ক বলেছিলেন- “ভালো কাজ করার জন্য পুরস্কার হলো আরও ভালো কিছু করার সুযোগ।” ভালো কাজে পুরস্কার পেলে আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এর পাশাপাশি বেড়ে যায় এগিয়ে চলার প্রবণতা। এয়ারপোর্ট থানাধীন সকল সুনাগরিকদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। দুষ্টের দমন আর শিষ্টের পালনে বরিশালের সেরা জনসেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে চাই এয়ারপোর্ট থানাকে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ