1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় স্বামীর কাছে যাওয়ার পথে অ’প’হ’র’ণ হয়েছিলেন সেই এ’সি’ডদ’গ্ধ নারী - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ভোলায় স্বামীর কাছে যাওয়ার পথে অ’প’হ’র’ণ হয়েছিলেন সেই এ’সি’ডদ’গ্ধ নারী

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫৮৮ Time View

ভোলায় স্বামীর কাছে যাওয়ার সময় অপহরণ হয়েছিলেন হাত-পা বেঁধে পলিথিনে মুড়িয়ে ফেলে যাওয়া সেই এসিডদগ্ধ নারী। রোববার (২৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

 

ওই নারীর দেয়া জবানবন্দির বরাত দিয়ে ওসি জানান, বরিশাল রূপাতলী গ্যাসটারবাইন এলাকার বাসিন্দা নারীর স্বামী ভোলায় ব্যবসা করেন। তিনি স্বামীর কাছে যাওয়ার জন্য শনিবার (২৮ জুন) বিকেলে বাসা থেকে বেড়িয়ে বরিশাল নদী বন্দরে যান। বন্দরে পৌঁছার আগেই ভোলাগামী শেষ ট্রিপের লঞ্চটি ছেড়ে যায়। লঞ্চ ধরার জন্য চরকাউয়া খেয়া পার হয়ে গাড়িতে সন্ধ্যার পরে লাহারহাট লঞ্চঘাটে পৌঁছান ওই নারী।

 

ওসি রফিকুল ইসলাম আরও বলেন, ‘গৃহবধূর চেষ্টা ছিল বরিশাল থেকে মিস করা লঞ্চটি লাহারহাট লঞ্চঘাটে পাবেন এবং তাতে চড়ে ভোলায় স্বামীর কাছে যাবেন। দুর্ভাগ্য তিনি লাহারহাট ঘাটে পৌঁছার আগে সেখান থেকেও লঞ্চটি ভোলার উদ্দেশে ছেড়ে যায়। শেষে বাসায় ফেরার জন্য লাহারহাট থেকে রূপাতলীর উদ্দেশ্যে রওয়ানা হন।’ গৃহবধূর বর্ণনা অনুসারে ধারণা করা হচ্ছে, চরকাউয়া জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে তাকে অপহরণ করা হয়। ওসি বলেন, ভিকটিমের শরীরে ফোসকা দেখা গেছে।

 

এসিড মারা হয়েছে কিনা তা নিশ্চিত না; তবে অন্য কোনো রাসায়নিকও দিতে পারে। যেহেতু নারী খুবই অসুস্থ, তাই তিনি সম্পূর্ণ ঘটনা বলতে পারছেন না। চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রেখেছেন। ভিকটিম কিছুটা সুস্থ হলে বিস্তারিত ঘটনা জানা যাবে। ওই গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন কিনা তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। যদিও ধারণা করছে, শনিবার রাত ৯টার মধ্যে তিনি অপহরণের শিকার হন ওই নারী।

 

এরপর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, তার সঙ্গে কি কি ঘটেছে এবং কারা এই ঘটনায় জড়িত তা উন্মোচনে কয়েকস্তরের তদন্ত শুরু করেছে পুলিশ।

 

উল্লেখ্য, বরিশাল-ভোলা মহাসড়কের তালুকদারহাট এলাকা থেকে মাঝবয়সী গৃহবধূর হাত-পা বাঁধা, পলিথিনে মোড়ানো নারীকে উদ্ধার করে পুলিশ। তিনি বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ