1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সিনিয়র নেতাকে সভায় আমন্ত্রণ না করায় বিএনপির দুপক্ষের মারামারি - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সিনিয়র নেতাকে সভায় আমন্ত্রণ না করায় বিএনপির দুপক্ষের মারামারি

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৪০ Time View

রোববার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু জানান, সকালে অডিটোরিয়ামে ৫ আগস্টের কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভা চলছিল, যেখানে তাকে দাওয়াত দেওয়া হয়নি। এরপরও তিনি সভায় উপস্থিত হন।

 

 

সেখানে উপস্থিত অপর গ্রুপের নেতা শরীফ জহির সাজ্জাদ হান্নান ও তার আত্মীয় কুরুচিপূর্ণ মন্তব্য করলে তার সমর্থকরা প্রতিবাদ করে। পরিস্থিতি উত্তপ্ত হলে মিন্টু নিজেই সমর্থকদের শান্ত করেন।

 

 

তিনি অভিযোগ করেন, হান্নান শরীফের সমর্থকরা অতর্কিতে তার লোকজনের ওপর হামলা চালায় এবং তার ঘনিষ্ঠ কর্মী ও ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. রমজানকে একাকী পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে রমজান উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।

 

সূত্র জানায়, খুব শিগগিরই গৌরনদী উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। এ কমিটি নিয়ে অভ্যন্তরীণ প্রতিযোগিতা ও পদ পাওয়ার প্রত্যাশায় বিভক্ত হয়ে পড়েছে নেতাকর্মীরা। এ থেকেই উত্তেজনার সূত্রপাত বলে মনে করা হচ্ছে।

 

অন্যদিকে, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, শান্তিপূর্ণ সভা চলাকালেই একদল দুর্বৃত্ত আমাদের ওপর হামলা চালায় এবং দুইজন কর্মী আহত হয়। তবে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

 

 

ছাত্রদল নেতা জসিম শরীফের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

 

 

বরিশাল গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ