1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অনশনরত শিক্ষার্থীদের সাথেই মশারী টানিয়ে রাত্রীযাপন করলেন ববি উপাচার্য  - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

অনশনরত শিক্ষার্থীদের সাথেই মশারী টানিয়ে রাত্রীযাপন করলেন ববি উপাচার্য 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১৯ Time View

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের পাশে থেকে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে সারা রাত কাটান তিনি।

 

অনশনরত শিক্ষার্থীরা জানান, অবকাঠামোগত উন্নয়ন, প্রাপ্ত জমি অধিগ্রহণ ও শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণের দাবিতে টানা ৩৬ দিন ধরে আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় সাত শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। রাত একটার দিকে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি না হলে কষ্ট ভাগ করে নিতে তিনি সিদ্ধান্ত নেন তাঁদের পাশে রাত কাটানোর। সকাল ৯টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন।

 

উপাচার্যের রাতযাপনের ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা এ ঘটনার প্রশংসায় ভাসান বিশ্ববিদ্যালয়ের ভিসিকে। অনেকেই মন্তব্য করেন, এটি যেমন মানবিকতার দৃষ্টান্ত, তেমনি শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার প্রতিচ্ছবি।

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিন হাসান রাকিব বলেন, ‘আমরা বুক ফুলিয়ে বলতে পারি—আমাদের এমন একজন ভিসি আছেন, যিনি শুধু দায়িত্বশীল নন, মানবিকতারও উজ্জ্বল উদাহরণ। শিক্ষার্থীদের পাশে রাত কাটিয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন।’

 

 

শিক্ষক-শিক্ষার্থীর এ বিরল দৃশ্য এখন ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। টানা ৩৭ দিনের আন্দোলনের পরও কার্যকর উদ্যোগ না আসায় শেষ পর্যন্ত সাত শিক্ষার্থীকে আমরণ অনশনে বসতে হয়। আর সেই অনশনের মঞ্চেই ভিসির রাতযাপন এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য ঘটনা হয়ে রইল

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ