1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে আরসি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন কাজীরহাটে লতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সবুজ মাঝিকে ঘিরে নির্বাচনী আলোচনা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া।

মেহেন্দিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩০৪ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স//  মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

রবি ও খরিপ-১ মৌসুমে, ২০২৫-২৬ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় মেহেন্দিগঞ্জে ৩ হাজার ২৭০জন কৃষকের মাঝে সরিষা, গম, শীতকালীন পেয়াজ ও চিনাবাদামের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান।

 

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র শেখর বসু।

 

সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কায়সার উদ্দিন। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রান্তিক পর্যায়ের কৃষকদের সহায়তায় লক্ষ্যে সরকার নানা কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে প্রণোদনার আওতায় উপজেলায় ৭০০ সরিষা চাষী, ১০০ গম চাষী,

 

সয়াবিন ১০০০ চাষী, মুগডাল ১০০০, খেঁসারি ২০০, সূর্যমুখি ১০০, মুসরি ১১০ ও ফেলন ১০চাষীকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

আগামীতেও উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ