1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৪৪ জনের - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৪৪ জনের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৭৫ Time View

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৪৪ জনের। নভেম্বরের প্রথম ১০ দিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪০ জনের বেশি এবং মারা গেছেন তিনজন। চিকিৎসকেরা বলছেন, জ্বরের পর চিকিৎসা নিতে দেরি করাতেই জটিলতা বাড়ছে।

 

এ নিয়ে শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, গত বছর বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত্রের সংখ্যা ছিল ৮ হাজার ৭৭৩।

 

এবার সে তুলনায় আক্রান্ত হয়েছেন দ্বিগুণের বেশি মানুষ। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি থাকছেন। হাসপাতালটিতে নভেম্বর পর্যন্ত চিকিৎসা নিয়েছেন প্রায় দুই হাজার।

 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, অক্টোবর মাসে আক্রান্ত ছিলেন ৩ হাজার ৮৭ জন। নভেম্বরের ১০ দিনেই আক্রান্ত ১ হাজার ২৪০ জনের বেশি। আর মৃত্যু হয়েছে তিনজনের। ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর আরও জানান, ডেঙ্গু রোগীদের সেবার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তবে হাসপাতালে সেবার পাশাপাশি জনসচেতনতাও জরুরি।

 

বরিশাল বিভাগের উপ-পরিচালক(স্বাস্থ্য) ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলছেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মশা নিয়ন্ত্রণে উদ্যোগের পাশাপাশি হাসপাতালে স্যালাইন ও অন্যান্য ওষুধ সরবরাহ বাড়ানো দরকার। বরিশাল বিভাগের বরগুনা ও পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি। জটিলতা ও প্রাণহানি এড়াতে লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

 

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৪৪ জনের বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৪৪ জনের। নভেম্বরের প্রথম ১০ দিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪০ জনের বেশি এবং মারা গেছেন তিনজন। চিকিৎসকেরা বলছেন, জ্বরের পর চিকিৎসা নিতে দেরি করাতেই জটিলতা বাড়ছে।

 

এ নিয়ে শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, গত বছর বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত্রের সংখ্যা ছিল ৮ হাজার ৭৭৩। এবার সে তুলনায় আক্রান্ত হয়েছেন দ্বিগুণের বেশি মানুষ। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি থাকছেন।

 

হাসপাতালটিতে নভেম্বর পর্যন্ত চিকিৎসা নিয়েছেন প্রায় দুই হাজার। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, অক্টোবর মাসে আক্রান্ত ছিলেন ৩ হাজার ৮৭ জন। নভেম্বরের ১০ দিনেই আক্রান্ত ১ হাজার ২৪০ জনের বেশি। আর মৃত্যু হয়েছে তিনজনের। ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর আরও জানান, ডেঙ্গু রোগীদের সেবার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তবে হাসপাতালে সেবার পাশাপাশি জনসচেতনতাও জরুরি।

 

বরিশাল বিভাগের উপ-পরিচালক(স্বাস্থ্য) ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলছেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মশা নিয়ন্ত্রণে উদ্যোগের পাশাপাশি হাসপাতালে স্যালাইন ও অন্যান্য ওষুধ সরবরাহ বাড়ানো দরকার। বরিশাল বিভাগের বরগুনা ও পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি। জটিলতা ও প্রাণহানি এড়াতে লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ