1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, ২ পুলিশ ক্লোজড - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পিরোজপুরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, ২ পুলিশ ক্লোজড

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪০৩ Time View

পিরোজপুরে জুলাই-আগস্ট আন্দোলনের শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে জেলা কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। শনিবার (১৫ নভেম্বর) সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন দেওয়ার চিহ্ন ও কালো দাগ দেখতে পান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়।

 

এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন গণমাধ্যমকে বলেন, শহিদদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের দিয়ে পিরোজপুসহ একাধিক স্থানে শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ গুলোতে নাশকতার কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে।

 

এদিকে ঘটনাটি তদন্তে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ঘটনাটি দেখে মনে হয় ওড়না বা কাপড় জাতীয় কোন কিছু জড়িয়ে দিয়ে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

 

এদিকে পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের গণমাধ্যমকে বলেন, আমাদের পুলিশ সদস্যরা সার্বক্ষণিক পাহারায় নিয়েজিত ছিল। রাত ৩টার সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম তদারকি করে চলে যান। ধারণা করা হচ্ছে ফজর নামাজের আগে-পরে কোন এক সময় দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যায়।

 

এ ঘটনায় দুজন পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সুপার আরও বলেন, থানায় মামলা নিয়ে অনতিবিলম্বে এসব দুস্কৃতকারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ