1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ ! সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মেহেন্দিগঞ্জের লিমন

বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক // বরিশালের মেহেন্দিগঞ্জে শহীদ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ১৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের মেঘারচর নামক পাতাবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শহীদ খা (৬৫) হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত জয়নাল খাঁ এর ছেলে। তিনি হোগলা পাতার ব্যবসা করেন।

 

শহীদের মরদেহের মুখ থেঁতলানো, হাত বিচ্ছিন্ন, পেটকাটা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। শহীদের ছেলে খবির হোসেন বলেন, আমার বাবা ২২ দিন আগে গোবিন্দপুর ইউনিয়নের মেঘারচরে হোগলা পাতা কাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। চরে গিয়ে আমাদের জানান, তিনি পাতা কাটছেন।

https://mehendiganjsangbad.com/2025/11/বরিশালে-শয়তানের-নিশ্বাস/

হঠাৎ গত ৩ দিন তার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যে নম্বর দিয়ে এতদিন যোগাযোগ করেছিলেন সে নম্বরটি বন্ধ বলছে। তাতে আমাদের মনে টেনশন দেখা দেয়। বৃহস্পতিবার সকালে ওই চরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে থানা পুলিশ এসআই জহিরুল ইসলাম ও এসআই সুজন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

https://mehendiganjsangbad.com/2025/11/বরিশালে-শয়তানের-নিশ্বাস/

পুলিশের ভাষ্যমতে লাশটি ৩-৪ দিন আগের হবে। শরীরে পচন ধরেছে। এদিকে শহীদের সঙ্গে পাতা কাটতে যাওয়া সালাউদ্দিন বিষয়টি নিয়ে কাউকে কিছু বলছেন না। লাশ উদ্ধারের পর সালাউদ্দিন অসুস্থ দাবি করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

 

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শহীদ খার মুখমণ্ডল থেঁতলানো ছিল, হাত বিচ্ছিন্ন, পেটকাটা ছিল। এ বিষয়ে তদন্ত চলছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ