1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪১ Time View

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে পোস্টাল ব্যালটে নৌকাসহ চার প্রতীক থাকবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, ‘চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।’

 

সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন ২০০৮ সালে বাধ্যতামূলক করা হয়। তখন থেকে এ পর্যন্ত ৫৯টি দল নিবন্ধন পেয়েছে। এর মধ্যে স্থগিত রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন; বাতিল হয়েছে ফ্রিডম পার্টি (কুড়াল), ঐকবদ্ধ নাগরিক আন্দোলন (চাবি) ও পিডিপির (বাঘ) নিবন্ধন।

 

 

 

বাতিল হওয়া দলগুলোর প্রতীকের বিষয়ে ইসি ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যেসব দলের নিবন্ধন বাতিল হয়েছে, তাদের প্রতীক ইসির অধীনে রয়েছে। তাই এসব প্রতীক পোস্টাল ব্যালটে রাখতে বাধা নাই।’

 

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য এবার ১১৮টি প্রতীক চূড়ান্ত করা হয়েছে। পোস্টাল ব্যালট ভোটের আগেই পাঠানোর দরকার হওয়ায় তাতে সব প্রতীকই রাখা হচ্ছে।

 

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনে আসনভিত্তিক দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর নামসহ প্রতীক রাখা হয় ব্যালট পেপারে। তবে পোস্টাল ব্যালটে থাকবে কেবল প্রতীক থাকবে। অ্যাপে বা ওয়েবসাইটে সংশ্লিষ্ট আসনের প্রার্থী দেখে প্রতীকে টিক/ক্রস দিতে হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ