1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কমে যেতে পারে মোবাইল ফোনের দাম - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে আরসি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন কাজীরহাটে লতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সবুজ মাঝিকে ঘিরে নির্বাচনী আলোচনা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া।

কমে যেতে পারে মোবাইল ফোনের দাম

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫৫ Time View

নতুন বছর শুরুর আগেই সুখবর দিলো সরকার। বৈধ পথে মোবাইল আমদানিতে শুল্ক কমানো হবে বলে ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। শুল্ক কমানো হলে কমে যাবে মোবাইল ফোনের দাম। এর ফলে ক্রেতারা কম দামে মোবাইল কিনতে পারবেন।

 

 

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান মোবাইল আমদানিতে শুল্ক কমানো হবে বলে ঘোষণা দেন।

 

এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসা সহজ করতে আমদানি করের পরিবর্তে ভ্যাট ও আয়কর আদায়ের দিকে নজর দেওয়া হচ্ছে। অবৈধ আমদানি বন্ধে মোবাইল ফোন আমদানি শুল্ক কমানো হবে।

 

 

 

এসএমই মেলায় ১৫ কোটি টাকার পণ্য বিক্রি

তিনি বলেন, ট্যাক্স-জিডিপি অনুপাত কম থাকায় রাজস্ব আয় বাড়ানো না গেলে প্রয়োজনীয় খাতে ব্যয় করা সম্ভব হবে না। রাজস্ব প্রবৃদ্ধি নিশ্চিত করা না গেলে দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত গতি ফিরে আসবে না। তবে আর্থিক খাতের এমন দুরবস্থার মধ্যেও রাজস্ব আদায়ের গতি ভালো রয়েছে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান।

 

 

সেমিনারে র‌্যাপিড চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনতে পারলে যারা দারিদ্র্য সীমার নিচে আছে তাদের অবস্থা আরও খারাপ হবে। গত ৩ বছরে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে ৯০ লাখ।

 

গত এক বছরে ম্যানুফ্যাকচারিংয়ে নারীদের অংশগ্রহণ অর্ধেক কমে গেছে জানিয়ে সেমিনারে আরও বলা হয়, নতুন সরকার আসার পর যদি তারা মনে করে এলডিসি গ্রাজুয়েশন দেরিতে করতে হবে সেক্ষেত্রে তাদের হাতে বেশি সময় থাকবে না সিদ্ধান্ত নেওয়ার জন্য।

 

এ ছাড়া রাজস্ব আদায়ের এখন যে গতি; তা না বাড়ালে নতুন সরকার এসে নতুন করে চলতি অর্থবছরের কোনো উন্নয়ন সহজে করতে পারবে না বলেও জানায় র‌্যাপিড। বলা হয়, রাজস্ব আদায়ের গতি না বাড়ালে অনেক উন্নয়ন পিছিয়ে যাবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ