1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে বসতঘরে হামলা ও লুটপাট নারীসহ একাধিক আহত, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান! বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ

মেহেন্দিগঞ্জে বসতঘরে হামলা ও লুটপাট নারীসহ একাধিক আহত, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৬ Time View

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে মেহেন্দিগঞ্জ উপজেলার আদর্শ (জয়নগর) নগর ইউনিয়নের শরীফের চর গ্রামে। সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে গরু বাঁধাকে কেন্দ্র করে এলাকার কিছু দুর্বৃত্ত ভুক্তভোগী পরিবারের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সংঘবদ্ধভাবে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় বসতঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

 

হামলায় আহতরা হলেন—সাত্তার মুন্সি, বারেক মুন্সি, আলামিন মুন্সি, আনোয়ারা বেগম, রিনা বেগম, রুমা বেগম, আছমা, ছালমা, সুরমা ও শাকিলসহ আরও কয়েকজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় চাঁদাবাজি করে আসছে। চাঁদা না দেওয়ায় পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

 

এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে এলাকায় আরও বড় ধরনের সহিংসতা ঘটতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

এদিকে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ