1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হানিফ পরিবহনে নিরাপত্তাহীন যাত্রী: লকার থেকে ট্রলি ব্যাগ গায়েব - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

হানিফ পরিবহনে নিরাপত্তাহীন যাত্রী: লকার থেকে ট্রলি ব্যাগ গায়েব

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪৭ Time View

অনলাইন ডেক্স // দেশের অন্যতম শীর্ষস্থানীয় পরিবহন সংস্থা হানিফ এন্টারপ্রাইজের বাসে যাত্রীদের মালামালের নিরাপত্তা নিয়ে আবারো গুরুতর অভিযোগ উঠেছে। বাসের সংরক্ষিত বক্স বা লকার থেকে ইন্দোনেশিয়া ফেরত যাত্রীর দামী মালামাল গায়েব হ‌ওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। ​সর্বশেষ ঘটনাটি ঘটে গতকাল রাতে ঢাকা থেকে কুয়াকাটাগামী হানিফ পরিবহনের একটি বাসে।

 

ভুক্তভোগী যাত্রী জানান, তিনি আব্দুল্লাহপুর কাউন্টার থেকে বাসের লকারে নিজের ট্রলি ব্যাগটি জমা দিয়েছিলেন এবং টোকেন চাইলে বলে টোকেন নাই, সামনে গিয়ে টোকেন দিচ্ছি। এক পর্যায়ে যাত্রীকে আর টোকেন দেয় না। ইন্দোনেশিয়া ফেরত এই যাত্রীর ব্যাগে পরিবারের জন্য কেনা বিভিন্ন সামগ্রী, বাচ্চাদের জন্য চকলেট সহ নিজের ব্যবহারের সামগ্রী ছিলো। ​গন্তব্যে পৌঁছানোর পর বক্স খুলে অন্য যাত্রীদের সমস্ত ব্যাগ ট্রলি পাওয়া যায়নি। ​

 

ভুক্তভোগী যাত্রী বলেন, “নামী কোম্পানি ভেবে বিশ্বাস করেই এই বাসে উঠেছিলাম। বাসের বক্স থেকে এইভাবে যাত্রীদের মালামাল গায়েব হয়ে যায়, তবে সাধারণ যাত্রীদের নিরাপত্তা কোথায়?” ​অভিযোগের বিষয়ে বাসের সুপারভাইজারের সাথে কথা বললে তিনি দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি জানান, ট্রলি তো বক্সেই ছিলো, বরিশাল আসার পরে ট্রলি খোলা পেয়ে আবার লাগিয়ে দেয় হেলপার, লেবুখালী আসার পরেও বক্স খোলা দেখতে পায়।

 

ভুক্তভোগী ওই যাত্রী লেবুখালীর পাগলা বাস স্ট্যান্ডে নেমে তার ট্রলি না পেয়ে ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা নেন। দুমকি থানার ডিউটিরত আফিসার বলেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনা স্থলে গিয়ে তদন্ত করে হানিফ পরিবহনের এই বাসে কর্মরত ৩ জন স্টাফকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ