1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষকের অবসর উপলক্ষে দোয়া অনুষ্ঠান - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষকের অবসর উপলক্ষে দোয়া অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩২১ Time View

মুন্না খান,ভ্রাম্যমান প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী আরবি বিদ্যাপিঠ পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মোঃ আবদুল হামিদের অবসর গ্রহন উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুস শাকুরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষক, অভিবাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পিছিয়ে পড়া মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নে প্রধান ভূমিকা রেখে গেছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার পথ ধরে মরহুমা বেগম খালেদা জিয়া এই শিক্ষা ব্যবস্থাকে আরো একধাপ এগিয়ে নিয়েছেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও এই শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নতির শিখরে নিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, এই মাদ্রাসার কোনো শিক্ষার্থী যখন মেডিকেলে কি’বা বুয়েটে চান্স পাবে তখনই আমরা বুঝবো এই মাদ্রাসাটির হারানো ঐতিহ্য ফিরে আসছে। আর এই লক্ষকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। পরে মাদ্রাসার পক্ষ থেকে বিদায়ী ক্রীড়া শিক্ষক মোঃ আবদুল হামিদের হাতে একটি মানপত্র ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি। পরিশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ