1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৬৭ Time View

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধ্য নলুয়া এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মধ্য নলুয়া শিমুলতলা বাজার জামে মসজিদ কমিটি ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে ৩য় বারের মতো ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বাদ আছর শুরু হওয়া এই মাহফিল রাত পর্যন্ত চলার পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

শিমুলতলা বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ পরিণত হয় এক আধ্যাত্মিক মিলনমেলায়। বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ মাহফিলে যোগ দিতে আসেন।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ রুহুল আমীন আফসারী। তিনি কোরআন-সুন্নাহর আলোকে মানুষের জীবনে ঈমান, আমল ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের মোহ ত্যাগ করে আখিরাতমুখী জীবন গঠনই একজন মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি বিশেষভাবে তরুণ সমাজকে ধর্মীয় শিক্ষার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফাচ্ছিরে কুরআন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল গাফ্ফার। তিনি তার বয়ানে কোরআনের তাফসিরের মাধ্যমে সমাজে ন্যায়-নীতির চর্চা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সমাজের শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে হলে ইসলামের সঠিক শিক্ষা অনুসরণ করতে হবে এবং বিদ্বেষ ও বিভাজন থেকে দূরে থাকতে হবে।

মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মোঃ মজিবর রহমান (হানিফ মুন্সী)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এই ধরনের ওয়াজ মাহফিল মানুষের অন্তরে আল্লাহভীতি সৃষ্টি করে এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের প্রত্যেকের উচিত নামাজ, রোজা ও অন্যান্য ফরজ ইবাদতের প্রতি যত্নবান হওয়া এবং সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। তাহলেই একটি সুন্দর ও নৈতিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার মাধ্যমে এলাকার মানুষের মাঝে ধর্মীয় চেতনা জাগ্রত রাখার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মসজিদ কমিটির সেক্রেটারি ও সাবেক মেম্বার মোঃ আব্দুস সালাম।

মাহফিলের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মাহফিল সফলভাবে আয়োজন করায় আয়োজক কমিটি ও স্থানীয় যুব সমাজের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত মুসল্লিরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ