1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস!

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮৯৪ Time View

ইউসুফ আলী সৈকত, মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ৷৷

বরিশালের মেহেন্দিগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ক্লাসে অনুপস্থিতি ও পড়া না পারার অজুহাতে লাইব্রেরিতে ডেকে নিয়ে শাসনের নাম’ শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযুক্ত মো. নাছির উদ্দিন উপজেলার ১৩ নং গোবিন্দপুর ইউনিয়নের নতুন চর তেতুলিয়া গ্রামের পূর্ব আশা আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় সূত্র জানায়, তিনি জামায়াতে ইসলামীর সমর্থক।

ভুক্তভোগী ও অভিভাবকদের ভাষ্যমতে, সর্বশেষ গত বুধবার, ২২ এপ্রিল দুপুরে এক ছাত্রীকে লাইব্রেরিতে ডেকে নিয়ে হয়রানি করা হয়। এর আগেও একই কায়দায় আরও দুই ছাত্রীকে হয়রানির অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানায়, “স্যার বলেন ক্লাসে আসো নাই কেন? এই বলেই শরীরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বুকে ও নাভিতে হাত দেন।

আরেক শিক্ষার্থীর অভিযোগ, প্রশ্নের উত্তর দিতে না পারায় ডাস্টার দিয়ে মারধর ও অকথ্য ভাষায় গালাগাল করেছেন প্রধান শিক্ষক।

এক ছাত্রীর মা সাজেদা বেগম বলেন, আমার মেয়ে প্রতিবাদ করায় তাকে লাইব্রেরিতে ডেকে নিয়ে বুকে হাত দিয়েছেন। আরেক ছাত্রীকে ডাস্টার মেরে নাক ফাটিয়ে দিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। ওরা পড়া না পারায় থাপ্পড় দিয়ে শাসন করেছি। রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, আমি জামায়াত ইসলামের একজন সমর্থক।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসমাইল হোসেন বলেন, “বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। আমরা ঘটনাটি উপজেলা শিক্ষা অফিসকে লিখিতভাবে জানাব।”

মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিও) মুঠোফোনে বলেন, “অভিযোগের বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনা জানাজানি হলে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে জবাব চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। পরে অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ