1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন!

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০১ Time View

মুন্না খান :: মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।

 

শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সেলিমাবাদ গ্রামের বাসিন্দা শাহীন হাওলাদার ও মুসা হাওলাদারের স্ত্রী সালমা বেগম।

 

লিখিত বক্তব্যে তারা জানান, ২০২১ সালে ১ শতাংশ জমি ২৫ লাখ টাকায় কিনে সেখানে ঘর তুলে বসবাস করে আসছিলেন। গত ৬ আগস্ট আবুল খায়ের মৃধা, শাহেদ মৃধা, বাহাদুর মৃধা, মুন্না মৃধা, শাহাবুদ্দিন মৃধা ও শান্ত মৃধা তাদের লোকজন নিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে জমি ও দোকান ঘর দখল করে নেন।

 

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয়ভাবে বিচার না পেয়ে বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেছেন। দখলকারীরা হুমকি-ধমকি দিচ্ছেন। তাদের ভয়ে পরিবারটি পালিয়ে বেড়াচ্ছে। দখলকৃত সম্পত্তির মূল্য প্রায় কোটি টাকা বলে দাবি করেন তারা।

 

এ বিষয়ে আলীমাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব ভূইয়া বলেন, দখলের ঘটনা সত্য। আমরা এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করি না।

 

আলীমাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দীন মৃধা বলেন, “দখলকারী আমার ভাই হলেও আমি অন্যায়ের পক্ষে নেই।

 

যুবদল নেতা আসাদ আকন বলেন, “তারা বিএনপির নাম ভাঙিয়ে দখল করেছে। পুলিশ ডাকলেও সাড়া দেয়নি।”

 

উল্লেখ্য, অভিযুক্ত শাহাবুদ্দিন মৃধাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভুক্তভোগীরা প্রতিমন্ত্রী রাজিব আহসান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ