1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮৬৪ Time View

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে জয়শূন্য থেকে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। রোববার (৫ অক্টোবর) ভোরে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করেছে সেলেসাওরা। টুর্নামেন্টে একটি ম্যাচেও জয় পায়নি ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে তারা তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে। মরক্কোর বিপক্ষে ২-১ ও স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে সেলেসাওরা।

 

অন্যদিকে মেক্সিকোর সঙ্গে একটি ম্যাচ ২-২ গোলে ড্র করে তারা। তিন ম্যাচে তিনটি গোলের বিপরীতে পাঁচটি গোল হজম করে ব্রাজিল। ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো, দ্বিতীয় স্থানে মেক্সিকো এবং তৃতীয় স্থানে স্পেন। এই তিন দলই পরবর্তী রাউন্ডে উঠেছে। স্পেন যুবাদের বিপক্ষে আক্রমণাত্মক খেলার চেষ্টা করে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল।

 

তবে স্পেনের গোলরক্ষক ফ্রান গনজালেস ছিলেন অনন্য। তিনি একাধিক দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন। তার নৈপুণ্যে প্রথমার্ধে গোল হজম থেকে রক্ষা পায় স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় স্পেন। আক্রমণভাগের চমৎকার পাস বিনিময়ের পর নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন দলটির ব্রাভো। এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল।

 

একের পর এক আক্রমণে চেষ্টা চালালেও স্পেনের গোলরক্ষক গনজালেস ছিলেন দুর্দান্ত ফর্মে। রুয়ান গ্যাব্রিয়েল এবং লুইগি দারুণ দুটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন।

 

শেষ পর্যন্ত কোনো গোলের দেখা না পেয়ে হেরে যায় রামোন মেনেজেসের শিষ্যরা। ফলে চিলিতে ২৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয় ব্রাজিলকে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ