1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৮৭ Time View

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিটি করপোরেশনের একটি মার্কেটের ভেতরে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

 

সোমবার (৯ মার্চ) সকালে যাত্রাবাড়ী সিটি করপোরেশন মার্কেটের ভেতরের একটি ঘর থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত শ্রমিকের নাম মো. অপু। তিনি যাত্রাবাড়ীর একটি মাছের আড়তে কাজ করতেন।

 

নিহত অপুর ভাগিনা রিপন জানান, তার মামা মাছের আড়তে কাজ করার পাশাপাশি বিএনপির শ্রমিক দলের একজন কর্মী ছিলেন। তবে কারা তাকে হত্যা করেছে তা তারা জানেন না।

 

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, খবর পেয়ে রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী সিটি করপোরেশন মার্কেটের একটি ঘর থেকে অপুর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত অপুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তার পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে।

 

পুলিশ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ