1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারত থেকে ভেলায় ভাসতে ভাসতে কুড়িগ্রামে চলে এলো শিশুর লাশ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ভারত থেকে ভেলায় ভাসতে ভাসতে কুড়িগ্রামে চলে এলো শিশুর লাশ

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৭০ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// ভারতে সাপে কাটা একটি শিশুর লাশ কলাগাছের ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ওই শিশুর লাশ কুড়িগ্রামে দুধকুমার নদে এসে পৌঁছেছে। রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুধকুমার নদে গারুহারা ঘাটে ভেলা‌টি ভাসতে দেখেন স্থানীয়রা।

 

লাশের সঙ্গে থাকা মোবাইল নাম্বারে ফারুক খান নামে এক শিক্ষার্থী ফোন করে জানতে পারেন (শিশুটির মামা পরিচয়দানকারী অনকু দাস জানায়) শিশুটি ১০ জুলাই সাপের কামড়ে মারা যায়।

 

নতুন করে জীবন ফিরে পাবে- এমন আশায় লাশটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এসব কথা জানার পর স্থানীয়রা আর লাশটি না আটকিয়ে আবারও নদীতে ভাসিয়ে দেন।

স্থানীয় বা‌সিন্দারা জানান, কলাগাছের কয়েকটি গুঁড়ি দিয়ে তৈরি এক‌টি ভেলায় চাটাইয়ের ওপর প্রায় ৬ বছর বয়সি এক‌টি শিশুর ম‌রদেহ ভাসতে দেখেন তারা। লাশটি চাদর, মশা‌রি এবং প‌লি‌থিন দিয়ে ঢেকে রাখা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ