1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে হামলায় নারীর মৃত্যু - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বাউফলে হামলায় নারীর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৫৪ Time View

এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন বাউফল থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায, বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে দশটার দিকে সেতারা বেগম নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

এ সমযয় পূর্ব থেকে বিরোধীয় প্রতিপক্ষ নাসির মোল্লা, বশির মোল্লা সহ কয়েকজন হঠাত তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ জুন) বেলা ২টার দিকে ওই নারীর মৃত্যু হয়। নিহতের ছেলে হাসান ইনসান ও কাউসার হাওলাদার অভিযোগ করে বলেন, “আমাদের মাকে পরিকল্পিতভাবে হামলা করে হত্যা করা হয়েছে।

নাসির মোল্লা, বশির মোল্লা ও তাদের সহযোগীরা এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।” এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার বিস্তারিত আমরা জেনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ