1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটায় মৎস্যজীবী দলের সদস্য জেলেকে পিটিয়ে হত্যা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

কুয়াকাটায় মৎস্যজীবী দলের সদস্য জেলেকে পিটিয়ে হত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৪৫ Time View

পটুয়াখালীর কুয়াকাটা–সংলগ্ন পশ্চিম খাজুরা গ্রামে শহিদুল ফকির (৪০) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, এ ঘটনায় সোহেল ফকির নামের এক ব্যক্তি জড়িত। নিহত শহিদুল ফকির পশ্চিম খাজুরা গ্রামের মৃত আলী ফকিরের ছেলে।

 

তিনি স্থানীয় একটি মাছ ধরার ট্রলারের মাঝি হিসেবে কাজ করতেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত সোহেল ফকির নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের লতাচাপলী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি নজরুল ফকিরের ছোট ভাই। আর শহিদুল ফকির জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা ওয়ার্ড শাখার সদস্য ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহিদুল যে ট্রলারে কাজ করতেন, সেখানে তাঁর সহকর্মী আরেক জেলের কাছে সোহেল ফকির ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিলেন। সোহেল ফকির সে টাকা চাইতে গেলে শহিদুল ফকিরের সঙ্গে এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর অনেক মানুষের উপস্থিতিতে শহিদুলকে বেধড়ক মারধর করেন সোহেল ফকির। একপর্যায়ে একটি কাঠের টুকরা দিয়ে শহিদুলের মাথায় আঘাত করা হয়।

 

এতে শহিদুল লুটিয়ে মাটিতে পড়েন। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রিয়াজ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শহিদুল মারা গেছেন। শহিদুল ফকিরের ছেলে সজল ফকির বলেন, ‘ওই জেলের কাছ থেকে সোহেল ফকিরের পাওনা টাকা আমি মধ্যস্থতা করে আগেই দিয়ে দিয়েছি। তারপরও আমার বাবাকে গালিগালাজ করেছে, এরপর মারধর করেছে।

 

হঠাৎ কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করলে বাবার মৃত্যু হয়।’ লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘শহিদুল ফকিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জড়িতকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শহিদুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত সোহেল ফকির থানার তালিকাভুক্ত এবং একাধিক মামলার আসামি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ