1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে বাবুই পাখি হত্যার ঘটনায় ২ মামলা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ঝালকাঠিতে বাবুই পাখি হত্যার ঘটনায় ২ মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫৮৫ Time View

ঝালকাঠির পূর্ব গুয়াটনে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস এবং ছানা হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। ঝালকাঠি সদর থানায় ফৌজদারি আইনে এবং বন বিভাগে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলাগুলো হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত তিনজনই পলাতক রয়েছেন। ‎

 

রোববার (২৯ জুন) দণ্ডবিধির ৩৭৯ ধারায় স্থানীয় এক ইউপি সদস্য ইউনিয়ন পরিষদের জায়গায় থাকা তালগাছ কাটার অপরাধে সদর থানায় মোবারক আলী, মিজানুর রহমান ও ফারুক হোসেনের নামে একটি মামলা রুজু করা হয়েছে।

 

একইসঙ্গে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে বাবুই পাখির ছানা হত্যা ও ডিম ধ্বংস করার অপরাধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী ‘POR নং ০১/ঝাল/২০২৪-২৫’ নামে একটি পৃথক মামলা দায়ের হয়েছে। ‎সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, বাবুই পাখির আবাসস্থল ও পাখি হত্যা করার অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী আমি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করি।

 

আশা করি, আদালত ন্যায় বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি দেবেন। ‎সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, তাল গাছ কেটে আবাসস্থল ধ্বংস ও পাখি হত্যার অপরাধে দুটি মামলা হয়েছে। একটি সদর থানা ও আরেকটি জেলা জজ আদালতে। ঘটনাটি নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন।

 

তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ‎উল্লেখ্য, গত শুক্রবার (২৭ জুন) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকার একটি তালগাছ কেটে ফেলা হয়। মোবারক আলী ফকিরের মালিকানাধীন জমির পার্শ্ববর্তী একটি সড়কের পাশে ওই তালগাছটি বহু বছর ধরে বাবুই পাখির নিরাপদ আশ্রয় ও প্রজননকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। গাছটিতে অসংখ্য ঝুলন্ত বাসা, ডিম ও ছানা ছিল। ‎

 

মিজানুর রহমান নামের এক ব্যক্তি গাছটি ক্রয় করে কাটেন, যার সহযোগিতায় ছিলেন ফারুক হোসেন। গাছ কাটার সময় অসংখ্য বাসা নিচে পড়ে গিয়ে ডিম ভেঙে যায় এবং ছানাগুলো মাটিতে পড়ে মারা যায়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ