1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে আজও চলছে ব্লকেড কর্মসূচি, যানবাহন চলাচল বন্ধ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

বরিশালে আজও চলছে ব্লকেড কর্মসূচি, যানবাহন চলাচল বন্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫৩৮ Time View

বরিশাল ‎শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ ‎সারাদেশের স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে ৫ম দিনের মতো ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এতে আজও ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সোমবার বেলা ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। ‎তারা জানায়, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য তারা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছেন। কিস্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোন প্রকার আলোচনা করেনি।

 

আন্দোলনকারীরা আরও জানায়, গতকাল রোববার সংবাদ সম্মেলন করে তারা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে তদন্ত করে ব্যাবস্থা নেয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। যতদিন পর্যন্ত স্বাস্থ্যখাত সংস্কার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানায় তারা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ