1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলায় নির্যাতনের শিকার ২ সন্তানের জননী - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

হিজলায় নির্যাতনের শিকার ২ সন্তানের জননী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৬৭ Time View

রাসেল কবির//বরিশালের হিজলা উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন দুই সন্তানের জননী আয়েশা খাতুন। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে সম্প্রতি আয়েশাকে নির্মমভাবে মারধর করে তার স্বামী লিটন রাড়ী। এ সময় তার ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

আয়েশার বাবা একই উপজেলার ধুলখোলা ইউনিয়নের শংকর পাশা গ্রামের আব্দুল গনি মাঝি জানান, পার্শ্ববর্তী হিজলা গৌরবদি ইউনিয়নের আবদা গ্রামে লিটন রাড়ীর নিকট মেয়ে আয়েশা খাতুনকে বিবাহ দেই।

“মেয়ের সুখের কথা চিন্তা করে দুই লক্ষ টাকা খরচ করে ঘর তৈরি করে দিয়েছি। গরু, নগদ টাকা ও স্বর্ণালংকারও দিয়েছি জামাইকে। তবুও আমার মেয়েকে বাঁচাতে পারলাম না নির্যাতনের হাত থেকে।

আয়েশা খাতুন বর্তমানে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুয়ে কাতরাচ্ছেন। তার দুই ছোট সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারটি

স্থানীয়রা জানিয়েছেন, লিটন গাড়ি আরেকটি স্ত্রী রহিয়াছে। আয়েশার স্বামী লিটন রাড়ী প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে তাকে শারীরিক নির্যাতন করতেন। সর্বশেষ নির্যাতনের পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের পাশাপাশি নিরাপত্তার দাবিও জানিয়েছেন স্থানীয় নারীরা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ