1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলার মেঘনা নদীর অন্তরবাম খাল সম্পূর্ণ বন্ধ করলো প্রশাসন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

হিজলার মেঘনা নদীর অন্তরবাম খাল সম্পূর্ণ বন্ধ করলো প্রশাসন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৯৭ Time View

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে টানা তিন দিন ধরে চলছে মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বাহিনীর যৌথ অভিযান।

 

দিন-রাত উপজেলার মেঘনা নদীর মূল পয়েন্টগুলোতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছে টাস্কফোর্স সদস্যরা।

 

উপজেলা প্রশাসনের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, হিজলা থানা পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা একযোগে অংশ নিচ্ছেন এই অভিযান পরিচালনায়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস সিকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নৌ) ইমরান হোসেন মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, হিজলা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম , কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ সাইফুল ইসলাম, এবং নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল সরাসরি অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হিজলা গৌরবদী ইউনিয়নের অন্তরবাম মাছ ঘাট এলাকার খৈলার চর খালটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের ধারণা, এই খাল দিয়ে সংঘবদ্ধ একটি চক্র প্রায় প্রতি রাতেই অবৈধভাবে ইলিশ শিকার করতো।

 

দিনভর অভিযানে ১৯,৫০০ মিটার কারেন্ট জাল ও প্রায় ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদার জানান, মা ইলিশ রক্ষায় প্রশাসনের এই অভিযান চলমান থাকবে। অবৈধভাবে মাছ শিকার বা পরিবহনের সাথে কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ