1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় পরকীয়া করতে গিয়ে বিধবা নারীর ঘরে ধরা জামায়াত নেতা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

ভোলায় পরকীয়া করতে গিয়ে বিধবা নারীর ঘরে ধরা জামায়াত নেতা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৪৪ Time View

ভোলার মনপুরায় গভীর রাতে এক বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হয়েছেন জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতি। মঙ্গলবার রাত ২টার দিকে বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের বাতান খাল এলাকায় ওই নারীর ঘর থেকে তাকে আটক করা হয়।

 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা চলছে। আটক ব্যক্তি মো. শোয়াইব ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি পেশায় স্থানীয় পল্লী চিকিৎসক। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই বিধবা নারীর সঙ্গে শোয়াইবের অনৈতিক সম্পর্ক চলছিল। ঘটনাস্থলে জনগণ তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে।

 

পরে উপস্থিত জনতার চাপ ও সংশ্লিষ্ট পক্ষের সম্মতিতে কাজি ডেকে তাদের বিয়ে দেওয়া হয়। ঘটনার সত্যতা বুধবার সকালে নিশ্চিত করেন ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন ও সাবেক ইউপি সদস্য আছিউল হক। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল ইসলাম জসিম বলেন, এই অপকর্মের দায় জামায়াত বহন করবে না।

 

তবে তিনি এখনো ওয়ার্ড সভাপতির দায়িত্বে আছেন। মনপুরা থানার ওসি আহসান কবির জানান, থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ