1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মুলাদিতে চাচিকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মারধরের অভিযোগ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মুলাদিতে চাচিকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মারধরের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১২০৪ Time View

বরিশাল মুলাদীর চর ডিগ্রী গ্রামে চাচিকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে ভাসুর ছেলে ও তার পরিবারের লোকজন। এ সময় ঘর ভাংচুর চালিয়ে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩নভেম্বর) সকাল ৫ টায় চর ডিগ্রী ঘরামি বাড়িতে এ ঘটনা ঘটে।

 

আহতের নাম লাবনী আক্তার। সে ওই গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী কবির ঘরামির স্ত্রী। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

ভুক্তভোগী লাবনী জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকার সুবাদে তার ভাসুর হাকিম ঘরামির ছেলে রাশেদ ঘরামি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় তাকে কু প্রস্তাব দিয়ে আসছে। তার ওই ধারাবাহিকতায় ঘটনার দিন সোমবার সে ফজরের নামাজ আদায় করার জন্য ওযু করার উদ্দেশ্য ঘর থেকে বের হয়। এ সময় দরজা খোলা পেয়ে রাশেদ ঘরে প্রবেশ করে। অজু শেষে লাবনী ঘরে প্রবেশ করতেই হাত মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে সে পালিয়ে যায়। ঘটনা ধামাচাপা দেয়ার জন্য রাশেদ তার পরিবারের সদস্যদের ডেকে আনে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার ভাই রাকিব ঘরামি গলা চেপে ধরে। এ সময় তার বাবা হাকিম ঘরামি এবং মা খালেদা বেগম সহ অজ্ঞাত আরো ৪-৫ জন তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি লাঠিপেটা করে। ঘটনার পর স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করে আরো বলেন, আমার স্বামী প্রবাসে থাকায় ভাসুর হাকিম ও তার পরিবার আমাকে একের পর এক ষড়যন্ত্র করে বাড়ি থেকে উৎখাতের চেষ্টা চালিয়ে আসছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ