1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে সেতু সংযোগের দাবি: সেতু মন্ত্রণালয়ে দরখাস্ত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জে সেতু সংযোগের দাবি: সেতু মন্ত্রণালয়ে দরখাস্ত

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৪৯ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জকে মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে সড়ক যোগাযোগের আওতায় আনতে ভোলা–বরিশাল সেতুর সঙ্গে সংযোগ স্থাপন অথবা মেহেন্দিগঞ্জ–হিজলা সেতু নির্মাণের দাবিতে সেতু মন্ত্রণালয়ে দরখাস্ত জমা দিয়েছেন উপজেলার সচেতন নাগরিকরা।

 

সেতু মন্ত্রণালয়ে জমাকৃত দরখাস্তের রিসিভ কপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আবেদনকারীরা। তারা জানান, দীর্ঘদিন ধরেই যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে মেহেন্দিগঞ্জের সাধারণ মানুষকে নানামুখী ভোগান্তি পোহাতে হচ্ছে। একটি স্থায়ী সেতু নির্মিত হলে বরিশাল, ভোলা ও দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগ গড়ে উঠবে—যা অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জরুরি উদ্ধার কার্যক্রমে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।

 

আবেদনকারীরা আরও জানান, “মেহেন্দিগঞ্জের উন্নয়নের স্বার্থে আমরা নাগরিক হিসেবে আমাদের ন্যায্য দাবি মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছি। ইনশাআল্লাহ, একদিন আল্লাহ মেহেন্দিগঞ্জবাসীর বহু দিনের স্বপ্ন পূরণ করবেন

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ