1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে অটো গাড়ি মেরামত করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে যুবকের মৃত্যু - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

কাজিরহাটে অটো গাড়ি মেরামত করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৬৪ Time View

রাসেল কবির// বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়নের সোনাপুর গ্রামে ১৯ শে নভেম্বর রোজ বুধবার দুপুরে আনুমানিক ২ ঘটিকায় বিদ্যুৎ পৃষ্ঠে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে সোনাপুর গ্রামের হেলাল সরদারের ছেলে আরিফ সরদার (৩৬)

তিনি কাজিরহাট এলাকায় ব্যাটারি চালিত অটো গাড়ি চালিয়ে জীবিকা আহরণ করে। নিহতের পরিবার সূত্রে জানায়, নিজের অটো সমস্যা দেখা দিলে দুপুরে নিজ বাড়িতে অটো গাড়ি কারেন্টের সাথে ব্যাটারি সংযুক্ত করে চার্জে বসিয়ে।অটো গাড়ির যান্ত্রিক ত্রুটি দূর করার জন্য নিজেই মেরামত চেষ্টা করে। অসতর্কতার ফলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকে। বাড়ির লোকজন দেখতে পেয়ে কাজিরহাট বাজারে কর্তব্যরত চিকিৎসকের নিকট নিয়ে আসলে। দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিলে সাথে সাথে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মৃত ঘোষণা করেন। অবশেষে নিয়তের লাশ নিজ বাড়িতে নিয়ে আসে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে অটো চালকদের মাঝে শোকের মাতাম বইছে। নিহত আরিফ সরদার মৃত্যুকালে স্ত্রী সহ ২ মেয়ে ১ ছেলে ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। এ সংবাদ পেয়ে কাজিরহাট থানা পুলিশ ঘটনা স্থলে গিয়েছে বলে জানা গেছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ