1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বাসে আগুন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

বরিশালে বাসে আগুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩৫৫ Time View

বরিশাল সদর উপজেলার দিনারের পুল এলাকায় সড়কের পাশে থাকা একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ২টার দিকে চরকাউয়া-গোমা আঞ্চলিক সড়কের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়টিকে নাশকতা দাবি করলেও এটি অগ্নিসংযোগ নাকি অগ্নিকাণ্ড, তা নিশ্চিত নয় পুলিশ।

 

বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় বাসের মধ্যে কেউ ছিল না। ঘটনাস্থলের অদূরে টহল পুলিশ ছিল। যে কারণে ঘটনার অল্প সময়ের মধ্যেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। তিনি বলেন, সৌরভ পরিবহন নামের বাসটি ১৬-১৭ দিন ধরে রাস্তার পাশে রাখা হয়েছিল।

 

তবে কীভাবে এটিতে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না। এটি অগ্নিসংযোগ নাকি অগ্নিকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। যদি অগ্নিসংযোগ হয় তবে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। যদিও স্থানীয়দের দাবি, থেমে থাকা বাসটিতে কেউ আগুন না দিলে মাঝরাতে সেটি পুড়ে যাওয়ার কোনো কারণ নেই। কারণ বাসটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় সড়কের পাশে রাখা ছিল।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ