1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সদস্য সচিবের বিরুদ্ধেই ধর্ষণ মামলা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বরিশালে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সদস্য সচিবের বিরুদ্ধেই ধর্ষণ মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৩ Time View

বরিশাল নগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রীকে একাধিকবার ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং পরবর্তীতে হত্যাচেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগী নেত্রী নিজেই বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় এই মামলা দায়ের করেন।

 

অভিযুক্ত যুবকের নাম সুয়ান আল তালুকদার (২৪)। তিনি বর্তমানে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ বরিশাল বিভাগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সক্রিয় সদস্য বলেও জানা গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী (২২) বরিশাল নগরীর চৌধুরী সড়ক এলাকার বাসিন্দা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আন্দোলন পরবর্তী সময়ে সুবহানের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

অভিযোগ রয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১১ অক্টোবর সন্ধ্যায় বরিশাল সদর রোডের ‘আবাসিক হোটেল হক’র ৪০৪ নম্বর কক্ষে নিয়ে ওই তরুণীকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করেন সুবহান। এসময় গোপনে মোবাইলে ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখা হয়। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে ওই নেত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়। বিয়ের জন্য চাপ দিলে সুয়ান কালক্ষেপণ করতে থাকেন।

 

সর্বশেষ গত ১৭ ডিসেম্বর দুপুরে নবগ্রাম রোড এলাকায় সুবহান তাকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি বিয়ে করবেন না। একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে সুবহান ওই তরুণীকে হত্যার উদ্দেশ্যে হেলমেট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করেন। এসময় তরুণীর ঠোঁট ফেটে গুরুতর জখম হয়। এই ঘটনায় ভুক্তভোগীর মাসহ একাধিক ব্যক্তি সাক্ষী হিসেবে রয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত সুবহান আল তালুকদার ৫ আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে তার একাধিক ছবিও ভাইরাল হয়েছে। সম্প্রতি স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সময় বরিশাল নগর ভবনের সামনে থেকেও তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল।

 

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ভুক্তভোগী তরুণীর লিখিত এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ