1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঘন কুয়াশায় ঢাকা মেহেন্দিগঞ্জ, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ঘন কুয়াশায় ঢাকা মেহেন্দিগঞ্জ, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯২ Time View

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে মেহেন্দিগঞ্জ উপজেলায় তীব্র শীতের প্রকোপ বেড়েছে। আজ ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় সূর্যের কোনো দেখা মেলেনি। কুয়াশার চাদরে ঢেকে রয়েছে চারপাশ। সকাল হলেও আলো-আঁধারির মতো পরিস্থিতি বিরাজ করছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ মেহেন্দিগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এর ফলে শীতের তীব্রতা আরও বেড়েছে। বিশেষ করে ভোর ও সকাল বেলায় শীতের অনুভূতি সবচেয়ে বেশি।

উপজেলার আলীমাবাদ, চরএককরিয়া, বিদ্যানন্দনপুর, লতা, ভাষানচর, উলানিয়া, আদর্শনগর ও মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নসহ প্রায় সব ইউনিয়নেই ঘন কুয়াশার প্রভাব লক্ষ্য করা গেছে। অনেক এলাকায় সকাল ১০টা পেরিয়েও সূর্যের আলো দেখা যায়নি।

 

তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও খোলা আকাশের নিচে বসবাসকারীরা। নদী ও চরাঞ্চলে শীতের প্রকোপ আরও বেশি অনুভূত হচ্ছে। শীত থেকে বাঁচতে অনেককে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

 

 

এদিকে ঘন কুয়াশার কারণে সকালের দিকে যানবাহন চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন কুয়াশা ও শীতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ